Wednesday, June 14, 2017

Basic English Grammar (Part-3)

বেসিক ইংলিশ গ্রামারে আপনাকে স্বাগতম। আজকে আমরা গ্রামারের  (পার্ট ৩) শিখব। আজকে আলোচনা করবো Number নিয়ে।

                             Number

Definition: সাধারনত Number বলতে সংখাকে বুঝায়। Grammar এর ভাষায়, যা দ্বারা কোনো গননা বাচক Noun বা Pronoun এর একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বুঝানো হয় তাকে Number বা বচন বলে।
Number দুই প্রকার: 1.Singular Number     2.Plural Number.

Singular Number: যা দ্বারা কোনো গননা বাচক Noun বা Pronoun এর একক মাত্রাকে বুঝায় তাকে Singular Number বা এক বচন বলে।

Example: Book, Brother, Cow, Tree etc.


Plural Number: যা দ্বারা কোনো গননা বাচক Noun বা Pronoun এর বহুমাত্রিক অবস্থাকে বুঝায় তাকে Plural Number বা বহুবচন বলে।

Example: Books, Brothers, Cows, Trees et


Singular Number  কে  Plural Numbar এ পরিবর্তন করার নিয়ম:

Rule-1: 
সাধারনত Singula Noun এর শেষে s যোগ করে Plural করতে হয়। যেমন: Birds - Birds.

Rule-2: Singular Noun এর শেষে s, ss, sh, x এবং z থাকলে এবং শেষের ch এর উচ্চারন চ এর মত হলে ঐ সব Noun শেষে es যোগ করে Plural করতে হয়। যেমন: Class - Classes.

Rule-3: Singular Noun এর শেষ বর্ণ টি O হলে এবং তার পূর্বের বর্ণটি Consonant হলে ঐ Noun এর শেষে es যোগ করে Plural করতে হয়। যেমন : Mango - Mangoes.

ব্যতিক্রম : কিন্তু কিছু Noun এর শেষে O এবং O এর পূর্বে  Consonant থাকা সত্ত্বেও সেগুলোর শেষে S যোগ করে Plural করতে হয়। যেমন : Photo - Photos.

Rule-4: Singular Noun এর শেষে O এবং O এর  পূর্বে Vowel থাকলে শুধু S যোগ করে Plural করতে হয়। যেমন: Bamboo - Bamboos.

Rule-5: Singular Noun এর শেষের বর্ণ Y  এবং Y এর পূর্বে Consonant থাকলে Y এর পরিবর্তে ies যুক্ত করে Plural করতে হয়। যেমন: Baby - Babies.

Rule-6: f, ef, fe যুক্ত Singular Noun এর শেষে f, ef, fe উঠিয়ে ves বসিয়ে Plural করতে হয়। যেমন : Life - Lives.

Rule-7: কতগুলো Singular Noun এর মাঝের এক বা একাধিক Vowel বা Consonant পরিবর্তন করে Plural করতে হয়। যেমন: Foot - Feet.

Rule-8: Compound Noun গুলোর প্রধান Word টির শেষে S যোগ করে কিংবা মাঝের Vowel পরিবর্তন করে Plural করতে হয়। যেমন :(1) Passer-by ------ Passers-by.  (2) Brother-in-low-----Brothers-in-low.

Rule-9: কতগূলো Singular Noun এর  শেষে en, ren, ne যোগ করে Plural করতে হয়।

Rule-10: কয়েকটি Compoun Noun এর Double Plural হয়ে থাকে। যেমন: Man-servant-----Men-servants.


আজকে আর নয়। বাড়িতে ভাল ভাবে অনুশীলন করতে থাকুন। কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তী পার্ট নিয়ে আবার আসছি।  সবাই ভাল থাকবেন।

                           আল্লাহ হাফেজ

Tuesday, June 13, 2017

Basic English Grammar (Part-2)

বেসিক ইংলিশ গ্রামার পার্ট ২ এ আপনাকে স্বাগতম।আজকে আমরা আলোচনা করবো Parts of Speech নিয়ে।
       
                         Parts of Speech

Definition: বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থ বোধক শব্দকে Parts of speech বলে
কাজেই, শুধু Water কোনো Parts of speech নয়। এটি একটি বিচ্ছিন্ন word মাত্র। কারন ইহা কোনো বাক্যের অংশ নয়। কিন্তু, I water the plants regularly এখানে water একটি Parts of speech. সুতরাং বলা যায় Sentence এ ব্যবহৃত শব্দ মাত্রই Parts of speech.
সকল Parts of speech এই Word, কিন্তু সকল Word - Parts of speech নয়।

                 Kinds of parts of speech

Parts of speech ৮  প্রকার। যেমন,
1. Noun
2. Pronoun
3. Adjective
4. Verb
5. Adverb
6. Preposition
7. Conjunction
8. Interjection

1. Noun: কোনো কিছুর নাম কে Noun বলে।
যেমন: Sohel is a good boy. এখানে Sohel একটি নাম। তাই এটি Noun.

2. Pronoun: যে সকল Words - Noun এর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Pronoun বলে।
যেমন: He is a student. এখানে He - Noun এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে তাই এটি Pronoun.
I, he, she, her, it, they ইত্যাদি হচ্ছে Pronoun.

3. Adjective: যে Word - শুধুমাত্র Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বৈশিষ্ঠ প্রকাশ করে তাকে Adjective বলে।
যেমন: Sohel is a good boy. এখানে Good দ্বারা Sohel এর গুন প্রকাশ করেছে তাই Good একটি Adjective.

4. Verb: যে word দ্বারা Noun বা pronoun এর কোনো কাজ করা বা সম্পন্ন হয়া বুঝায় তাকে Verb বলে।
কাজ করা না বুঝালে তা Verb হবে না।
যেমন: Sohel is playing football. এখানে Play(খেলা) দ্বারা কাজ করা বুঝানো হয়েছে তাই Play একটি Verb.

5. Adverb: যে Word - Verb, adjective বা অন্য adverb কে Modifi করে তাকে Adverb বলে।
যেমন: Bristy is a very good girl. এখানে Girl কে qualifi করেছে Good. কেমন girl? good girl. সুতরাং good adjective. আবার কেমন good?  very good. very শব্দটি good(adj) কে modifi করেছে। তাই very হল adverb. আবার Sohel walks very slowly. এ বাক্যে walk কে modifi করেছে slowly,  সুতরাং slowly - adverb. আবার slowly  কে modifi করেছে very - সুতরাং very শব্দটিও adverb.

6. Preposition: যে word - Noun বা pronoun এর পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে ঐ Noun বা Pronoun কে সম্পর্কিত বা অন্বিত করে তাকে Preposition বলে।
যেমন: The book is on the table. এখানে The table(Noun) টি বাক্য থেকে বিচ্ছিন্ন। ইহার  পূর্বে On বসলে উহা বাক্যের অংশ হয় বা বাক্যের সাথে সম্পর্কিত হয়। সুতরাং  The book is on the table. এ বাক্যে On একটি preposition. Preposition বাক্যে ব্যবহৃত Noun বা Pronoun এর পূর্বে বসে ঐ Noun বা Pronoun কে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্কিত করে।
Verb এর subject এবং object ছাড়া বাক্যে ব্যবহৃত অন্য যে কোনো Noun বা Pronoun এর  পূর্বে অবশ্যই Preposition বসাতে হবে।

7. Conjunction: যে word একাধিক word বা clause কে যুক্ত করে, তাকে Conjunction বলে।
যেমন: Sohel and Obaidul went to college. এখানে and  দ্বারা দুটি clause কে যুক্ত করেছে তাই and একটি Conjunction.

8. Interjection: যে word দ্বারা মনের আবেগ প্রকাশ করে তাকে Interjection  বলে। যেমন:
1. Alas! he is dead.
2. Hurrah! we have won the game.
Interjection আবেগ বা Emotion হচ্ছে Sudden change of mind. অর্থাৎ  Interjection মনের কোনো হঠাৎ পরিবর্তীত অবস্থা কে ব্যক্ত করে। এই পরিবর্তীত অবস্থা সুখের বা দুঃখের যেকোনো ধরনের হতে পারে।


আজকে আর পারবো না। আপনাদের সাথে আবার দেখা হবে (৩) পর্ব নিয়ে। আজকের পর্ব কেমন হল তা কমেন্টে জানাবেন। কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় চেষ্ঠা করবো নির্ভুল পোস্ট করার জন্য।  সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

                            আল্লাহ হাফেজ

Thursday, June 8, 2017

অল্প কিছু দিনে ইংরেজি শিখুন। (Basic English Grammar part-1)

বন্ধুরা আজকে আপনাদেরকে অল্প কিছু দিনে ইংরজি শিখানোর জন্য অগ্রসর হলাম। আপনাদের চেষ্টায় আপনারা নিজের জিবনের সাফল্য ধরে রাখতে পারেন। সেটা যে কোনো কাজেই হোক না কেন। আর ইংরেজিতে কথা বলা সে তো বেশি কঠিন কাজ নয়। এর জন্য দরকার হচ্ছে মনোযোগ, বেশি বেশি  পড়া ও বেশি বেশি অনুশীলন করা। আর এ কাজ টা আপনাকেই করতে হবে। আপনার যতটুকু সম্ভব প্রতিনিয়ত মুখে বলার অভ্যাস করতে হবে। তাহলে এক সময় দেখবেন এটা আপনার সহজ হয়ে গেছে।সঠিক ভাবে ইংরেজি পড়তে ও লিখতে হলে আপনাকে গ্রামারের অংশ ভাল ভাবে জানতে হবে। আর আজকে আমি গ্রামার নিয়েই আপনাদের সাথে আলোচনা করব।


Welcome to basic English gramar( part-1)

                            Sentence

Definition: একাধিক Word বা শব্দ পাশাপাশি সুশৃংখল ভাবে বসে যখন কোনো মনের ভাব প্রকাশ করে তখন তাকে Sentence বলে।

Example: We practice English everyday. - এখানে We হচ্ছে Subject, Practice হচ্ছে verb, everyday হচ্ছে adverb. এই সব্দ গুলো পাশাপাশি বসে সুশৃংখল ভাবে মনের ভাব প্রকাশ করেছে তাই এটি Sentence। একটি Sentence এর মুলত দুটি অংশ Subject ও Predicate.

Subject: যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু লিখা বা বলা হয় তাকে Subject বলে।

Predicate: যা Subject বা বস্তু সম্পর্কে বলে ও করে তাকে Predicate বলে।

Example: এখানে We হচ্ছে Subject এবং practice English everyday হচ্ছে pradicate।                                              
                       Kinds Of Sentence

1. Assertive
2. Interrogative
3. Imperative
4. Optative
5. Exclamatory

                    Assertive Sentence
যে বাক্য দ্বারা  কোনো বর্ননা বা বিবৃতি প্রদান করা হয় তাকে Assertive Sentence বলে।
যেমন: Sohel is a good boy.
গঠন: Sub + Verb + Object + Preposition etc.

               
                   Interrogative Sentence
যে Sentence দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য বলে।
যেমন: What is your name?
গঠন: Auxiliary verb + Subject + (Aux.V এর বাকি অংশ থাকলে) Principal Verb + বাকি অংশ।


                    Imperative Sentence
যে Sentence দ্বারা অাদ্বেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বুঝায় তাকে Imperative বাক্য বা অনুজ্ঞাসুচক বাক্য বলে।
যেমন: Always speak the truth.
গঠন: - Sub + verb + object.
        -- Verb(বাক্য) + Where(কোথায়)
     যেমন:   Come ------- here


                      Optative Sentence
যে Sentence দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা বুঝায় তাকে Optative Sentence বা ইচ্ছাসুচক বাক্য বলে।
যেমন: May you be happy.


                 Exclamatory Sentence
যে Sentence দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ, আনন্দ, বিস্ময়, দুঃখ বা বিষাদ প্রকাশ পায় তাকে Exclamatory Sentence বা আবেগসুচক বাক্য বলে।
যেমন: Hurrah! we have won the game.

আজকের মত সমাপ্ত। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী পর্বে। আজকের পর্ব কেমন হল তা কমেন্টে জানাবেন ।  সবাই ভাল থাকবেন।

                               খোদা হাফেজ

Sunday, June 4, 2017

ইংরেজি শিখতে চান? ইংরেজি শিখার কিছু টিপস্।

বর্তমান বিশ্বে ইংরেজি শিখার গুরুত্ত অপরিসীম। ইংরেজি আন্তর্জাতিক ভাষা যা সারা বিশ্বে প্রচলিত। ইংরেজি না পারার কারনে আমরা অনেক ভাবে পিছিয়ে আছি। আমাদের অনেকেই ইংরেজি ঠিক মত না পারার কারনে আউটসোর্সিং করতে পারছিনা। এজন্য আমাদের বেশি বেশি করে ইংরেজি প্রেকটিস করতে হবে। ইংরেজির মুল বিষয় হল গ্রামার। গ্রামারে ধারনা থাকলে সহজেই ইংরেজি বলতে ও লিখতে পারা যায়। তার চেয়ে প্রধান বিষয় হল কলেজে, বাসায়,বন্ধুদের সাথে প্রায় যতটুকু সম্ভব ইংরেজিতে কথা বলা। আচ্ছা যাই হোক, গ্রামারের অংশ নিয়ে পরবর্তী পোস্টে আপনাদের সংগে দেখা হবে। আজকে আমি প্রাত্যহিক জিবনের টুকটাক কথা বলার জন্য কিছু ইংরেজি নিয়ে আসলাম। আপনারা যদি এভাবে আস্তে আস্তে অভ্যস্ত হতে থাকেন দেখবেন এক সময় গ্রামার ছারাও আপনি ইংরেজি বলতে পারছেন। এভাবে আমিও অনেকটা উপকৃত হয়েছি।

সাধারন কথা বার্তা বলার জন্য কিছু ইংরেজি

Good morning brother -- শুভ সকাল ভাইয়া। 
Good afternoon father -- শুভ বিকাল বাবা।
Good night -- শুভ রাত্রি।
Good bye -- বিদায়।
See you again -- আবার দেখা হবে।
Please -- দয়া করে।
Welcome --  স্বাগতম।
Sorry -- দু্:খিত।
Thank you -- আপনাকে ধন্যবাদ।
Very well -- খুব ভাল।
It's ok -- ঠিক আছে।
As your wish -- আপনার যা ইচ্ছা।
Anything else -- আর কিছু।
Just coming -- এই আসছি।
I will go tomorrow  -- আমি আগামিকাল যাব।
Who will help me? -- আমাকে কে সাহায্য করবে?
We aren't sure-- আমরা নিশ্চিত নই।
Are you coming or not? -- তুমি আসবে কি আসবে না?
What's the time? -- এখন কয়টা বাজে?
He is not eating -- সে খাচ্ছে না।
I don't know him-- আমি তাকে চিনি না।
Excuse me -- আমাকে মাফ করবেন।
No mention -- কোনো বেপার না।
Don't get mad -- বোকামি করো না।
My goodness! -- হায় আল্লাহ!
What a pleasant surprise! -- কি দারুন চমক!
How beautiful you are! -- তুমি কত সুন্দর!
Give to take -- কিছু পেতে হলে কিছু দিতে হয়।
Question does not arise -- প্রশ্নই উঠেনা।
Not at all -- মোটেও নয়।
That's all nonsense -- সব বাজে কথা।
So what -- তাতে কি।
I don't care -- আমি পরোয়া করি না।
Get lost -- বিদায় হন।
No way -- কোনো ভাবেই না।
I did rather not -- আমি বরং চাই না।
Absolutely right -- একেবারেই সঠিক।
I don't want to -- আমি চাই না।
Can you speak english? -- তুমি কি ইংরেজি বলতে পার?
Do you study english? -- তুমি কি ইংরেজি পড়?
Do you think its possible? -- তুমি কি মনে কর এটা সম্ভব?
Do you understand? -- তুমি বুঝেছ?
May i say something? -- আমি কিছু বলতে পারি?
We are grate full to you. -- আমরা আপনার প্রতি ঝৃনি।
Thank you for your good advise.-- আপনার উপদেষের জন্য ধন্যবাদ
Thank you for read it -- এটা পড়ার জন্য ধন্যবাদ।
No more today -- আজ আর নয়।

  • আজেকের মত এ টুকুই। যতটুকু সম্ভব চর্চা করুন। পরবর্তি পোস্টের জন্য অপেক্ষা করুন। ভাল লাগলে কমেন্টে জানাবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
 আল্লাহ হাফেজ

বাংলা MCQ

বাংলা MCQ সবগুলো প্রশ্নের উত্তর একেবারে নিচে দেয়া হয়েছে।  ১. বিশ্বের সর্বোচ্চ ভবন কোনটি? ক) পিনাক্লিয়েট ডাক্সন খ)  বুর্জ খলিফা  গ) সি...